মারসিয়াংড়ি নদী
অন্নপূর্ণা আর মানাসলুর বরফগলা জলে জন্ম, গর্জন করে নেমে আসা এক পাহাড়ি নদী। আওরির প্রাচীন গল্পের শুরু এর পাড়েই।
মারসিয়াংড়ি নদী সম্পর্কে
মারসিয়াংড়ি (মার্স্যাংদি) নেপালের একটি পাহাড়ি নদী, দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটার। অন্নপূর্ণা পর্বতমালার উত্তর-পশ্চিমে, মানাং গ্রামের কাছে প্রায় ৩,৬০০ মিটার উচ্চতায় খাংসার খোলা আর ঝারসাং খোলা নামের দুটি পাহাড়ি নদী মিলে এর জন্ম।
নদীটি মানাং জেলা দিয়ে পুবে, তারপর লামজুং হয়ে দক্ষিণে বয়ে মুগলিংয়ের কাছে ত্রিশূলী নদীতে মেশে। বিখ্যাত অন্নপূর্ণা সার্কিট ট্রেকের শুরুর অংশ এই নদীর উপত্যকা ধরেই।
নামের অর্থ ‘উন্মত্ত নদী’। তবে আজ এর ওপর একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প, আর শুকনো মৌসুমে কোথাও কোথাও নদী প্রায় শুকিয়ে যায়।
আওরি উপন্যাসে মারসিয়াংড়ি নদী
আওরি উপন্যাসের প্রাচীন অংশে মারসিয়াংড়ির পাড়ে সৈন্যদল নিয়ে ঘাঁটি গাড়েন রাজা বীরেশোর। লক্ষ্য: নদী পেরিয়ে, জঙ্গল ভেদ করে আচমকা আওরি নগর আক্রমণ।
নদীর ওপারে খংসার পর্বত, আর পর্বত ও জঙ্গলের সংযোগস্থলে লুকিয়ে আছে আওরিতে ঢোকার এক গোপন পথ। মজার ব্যাপার, বাস্তবের মারসিয়াংড়িও জন্ম নেয় খাংসার নামের একটি পাহাড়ি নদী থেকে।
“মারসিয়াংড়ি নদীর পাড়ে সৈন্যদলসহ ঘাঁটি গেড়েছেন রাজা বীরেশোর।”