এভারেস্ট অঞ্চলের প্রবেশদ্বার

লুকলা

কাঠমান্ডু থেকে ছোট্ট বিমানের অল্প সময়ের উড়াল, তারপর পাহাড়ের গায়ে আটকে থাকা এক চিলতে রানওয়ে। এভারেস্টের পথে বেশিরভাগ মানুষের হিমালয়-যাত্রা শুরু হয় এখান থেকেই।

লুকলা
ছবি: শিল্পীর কল্পনায় আঁকা (এআই চিত্র), প্রকৃত আলোকচিত্র নয়।

লুকলা সম্পর্কে

লুকলা নেপালের সোলুখুম্বু জেলার একটি পাহাড়ি শহর, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৮৪৫ মিটার উঁচুতে। এখানকার বিমানবন্দরটি ১৯৬০-এর দশকে স্যার এডমন্ড হিলারির উদ্যোগে তৈরি হয়। ২০০৮ সালে এর নাম রাখা হয় তেনজিং-হিলারি বিমানবন্দর, এভারেস্টের প্রথম দুই বিজয়ী তেনজিং নোরগে আর এডমন্ড হিলারির সম্মানে।

বিমানবন্দরটির খ্যাতি মূলত এর রানওয়ের জন্য। মাত্র ৫২৭ মিটার লম্বা, আর ১১.৭ শতাংশ ঢালু। এক মাথায় খাড়া পাহাড়, অন্য মাথায় গভীর খাদ। একটিই রানওয়ে, নামা আর ওঠা দুটোই সেখানে। তাই একে প্রায়ই বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর।

লুকলা থেকে হেঁটে ফাকদিং, মনজো আর জোরসালে পেরিয়ে পৌঁছাতে হয় নামচে বাজারে। এভারেস্ট বেস ক্যাম্পের ক্লাসিক ট্রেকের এটাই প্রথম ধাপ।

আওরি উপন্যাসে লুকলা

আওরি উপন্যাসের বর্তমান সময়ের গল্পে ঢাকা থেকে কাঠমান্ডু হয়ে মুকিতের পাহাড়-যাত্রার প্রথম পা পড়ে লুকলায়। শ্বাস আটকে রাখা অবতরণ, পাশের সিটের রসিক বাঙালি সহযাত্রী যতীনবাবুর সঙ্গে আলাপ, আর বিমান থেকে নেমেই হিমালয়ের হাওয়ায় অজানাকে জানার ডাক।

এখান থেকেই গল্প পাহাড়ের পথে ঢোকে। যতীনবাবুর সঙ্গে এই প্রথম দেখা পরের অধ্যায়গুলোতে কী রূপ নেয়, সেটা বইয়ের জন্য তোলা থাক।

“পৃথিবীর যত বিপজ্জনক বিমানবন্দর আছে তার মধ্যে আশা করা যায় নেপালের লুকলা বেশ প্রথম সারিতেই আছে।”
আওরি, অধ্যায় তিন